চাঁদপুরে তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকা থেকে অজ্ঞাতনামা এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার চেয়ারম্যানঘাট এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
চাঁদপুর মডেল থানার এসআই হারুন বলেন, গতকাল বেলা ১১টায় চেয়ারম্যানঘাট এলাকায় জামাল মোল্লার পরিত্যক্ত বাড়ির আঙিনা থেকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। ৩০ থেকে ৩২ বছর বয়সী ওই তরুণের পরনে জিন্সের প্যান্ট ও একটি সোয়েটার ছিল। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, ‘কীভাবে ওই তরুণের মৃত্যু হয়েছে সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।