চাঁদপুরে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মতলব উত্তর উপজেলার ২ নম্বর ওয়ার্ডে ছয়জন সদস্য পদ প্রার্থীর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। ওই তিন সদস্য প্রার্থী হলেন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ২ নম্বর ওয়ার্ডের আ. রব প্রধানীয়া, মো. রেজাউল করিম ও মুহাম্মদ কবির হোসেন। এর মধ্যে রব প্রধানীয়া ও রেজাউল করিম শূন্য এবং কবির হোসেন দুই ভোট পান। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, রব প্রধানীয়া, রেজাউল করিম ও কবির হোসেন তাঁদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সংগৃহীত মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটও পাননি। এ জন্য তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।