চাঁদপুরে তিনটি পৌরসভায় ইসলামী আন্দোলনের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের তিনটি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইসলামী আন্দোলনের তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওই তিনজনের মধ্যে ফরিদগঞ্জ পৌরসভায় মাওলানা দেলোয়ার হোসেন, হাজীগঞ্জ পৌরসভায় শাহজাহান মিয়াজী ও মতলব পৌরসভায় মাসুদ মিয়াজী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন। এর আগে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়। তখন কেউই নির্বাচিত হননি।
দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন জানান, পৌর নির্বাচনে জনমতের ভিত্তিতে চাঁদপুরের তিনটি পৌরসভায় এবার তাঁরা প্রার্থী দিয়েছেন। সুষ্ঠু নির্বাচন হলে তাঁদের প্রার্থীরা জয়ী হয়ে আসবেন বলে তিনি দাবি করেন।