চাঁদপুরে থাইল্যান্ডের নাগরিকসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে থাইল্যান্ডের এক নাগরিকসহ তিনজনকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন থাইল্যান্ডের নাগরিক থেরাপাপ বিল্লাল (২৩), ঢাকার জনি চৌধুরী (২৬) এবং একজন নারী।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশ্রাফুজ্জামান বলেন, থেরাপাপ বিল্লাল সম্প্রতি তাবলিগ জামাতে ঢাকার কাকরাইল মসজিদে আসেন। সেখানে ঢাকার বংশালের আবু তাহের চৌধুরীর ছেলে জনি চৌধুরীর সঙ্গে পরিচয় হয়। তাঁরা দুজন গতকাল সকালে জামালপুর জেলার ফুলকারচর এলাকার এক নারীকে নিয়ে ঢাকা থেকে এমভি সোনার তরী নামের একটি লঞ্চে করে চাঁদপুরে যান। এ সময় জনি ও বিল্লালের মধ্যে বাগ্বিতণ্ডার সৃষ্টি হলে লোকজনের সন্দেহ হয়। পরে লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়লে চাঁদপুর নৌ-পুলিশ তাঁদের তিনজনকে আটক করে।