চাঁদপুরে দলের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদসহ ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির সহসভাপতি গোলাম মোস্তফা এ মামলা করেন।চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, রোববার শহরের বিপনীবাগের পার্টি হাউসে চাঁদপুর জেলা বিএনপির তৃতীয় বর্ধিত সভায় এক পক্ষের ওপর অপর পক্ষের হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়।