চাঁদপুরে দুই মাদক ব্যবসায়ীর ২৫ বছর করে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বহনের অপরাধে ফারুক হোসেন (৩৫) ও সাদ্দাম (২৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে ২৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া দুজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ফারুক হোসেনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় এবং সাদ্দাম একই এলাকার আবুল কাশেমের ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ১৫ মে কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাসে চাঁদপুর শহরতলির বাবুরহাট এলাকায় তল্লাশি চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশ ফারুকের কাছে ২৬ বোতল ফেনসিডিলসহ দুই কেজি গাঁজা এবং সাদ্দামের কাছে ২৩ বোতল ফেনসিডিল ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা পায়। ওই দিনই ডিবি পুলিশ তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর মডেল থানায় একটি মামলা করে। ২০১০ সালের ২৬ জুন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাইয়্যেদুল ইসলাম বাবু সাংবাদিকদের বলেন, সাক্ষীদের সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন।