চাঁদপুরে দোকানির লাঠির আঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে দোকানির লাঠির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে শহরের রহমতপুর কলোনি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবু মুসা (২৪) ওই এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রহমতপুর কলোনি এলাকায় অবস্থিত বশিরের চায়ের দোকানে মুসা কয়েল কিনতে যান। তিনি পরে টাকা দিতে চাইলে বশির বাকিতে কয়েল দিতে অস্বীকৃতি জানান এবং মুসার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ নিয়ে দুই পক্ষের বাগিবতণ্ডা হয়। এ সময় বশিরের ভাই নাছির, মহসিন ও মামুন এগিয়ে এসে মুসার ওপর লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়েন।হামলায় গুরুতর আহত মুসাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হলে পথে কুমিল্লার চান্দিনায় তিনি মারা যান। সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।’