চাঁদপুরে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় কচুয়ার সালামত শিকদার (২৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাহবুবুর রহমান এ রায় দেন। তবে সাজাপ্রাপ্ত আসামি সালামত পলাতক রয়েছেন। সরকারপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুল ইসলাম জানান, ২০০৩ সালের ২ সেপ্টেম্বর থেকে কচুয়ার নিন্দপুর গ্রামের সিরাজ শিকদারের ছেলে সালামত শিকদার এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনা ফাঁস হয়ে যায়। এ অবস্থায় সালামত পালিয়ে যান। পরে ওই তরুণী একটি পুত্রসন্তান প্রসব করেন। স্থানীয়ভাবে এর সমাধান না হওয়ায় ধর্ষণের শিকার তরুণী নিজেই বাদী হয়ে ২০০৫ সালের ৩০ মে চাঁদপুরের আমলী আদালতে মামলা করেন। পরে কচুয়া থানায়ও নিয়মিত মামলা দায়ের করা হয়।