চাঁদপুরে নতুন ৭ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে আরও সাতজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ২৯ জন শনাক্ত হলেন। চাঁদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলার সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, নতুন সাতজনের মধ্যে সিভিল সার্জন কার্যালয়ের দুজন, সরকারি সদর হাসপাতালের একজন, একজন সরকারি কর্মকর্তা এবং গত শুক্রবার চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে মারা যাওয়া এক নারীও আছেন।