চাঁদপুরে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ঈশানবালা চরকে নদীভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল সোমবার সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ঈশানবালা বাজার এলাকায় এই মানববন্ধন ও সমাবেশ করেন স্থানীয় লোকজন।
মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
বক্তরা বলেন, জরুির ভিত্তিতে নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা না নিলে মেঘনা নদী পুরো ঈশানবালা এলাকা গ্রাস করে ফেলবে। তাঁরা ঈশানবালা চরকে রক্ষায় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
স্থানীয় অধিবাসী সালাউদ্দিন সরদার জানান, স্বাধীনতা-পরবর্তী সময়ে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের মেঘনা নদীর পশ্চিমে শরীয়তপুর জেলার সীমানা ঘেঁষে জেগে ওঠা চর ঈশানবালা। এখানে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। ভয়াবহ নদীভাঙনের ফলে ঈশানবালার অস্তিত্ব এখন হুমকির মুখে। প্রতিনিয়ত মেঘনার ভাঙনে এই চরের জমি ও বসতভিটা বিলীন হয়ে যাচ্ছে।