চাঁদপুরে নাগরিক সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে গতকাল সোমবার বিকেলে নাগরিক সমাবেশ হয়েছে।
সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট-সংলগ্ন মিয়ার বাজারে ওই সমাবেশ হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার আমির জাফর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নাঈম পাটওয়ারী প্রমুখ।