চাঁদপুরে পিডিবির ট্রান্সফর্মারে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের গুণরাজদী পাওয়ার হাউস এলাকায় পিডিবির ৩৩ কেভি ক্ষমতাসম্পন্ন সাবস্টেশনের একটি ট্রান্সফর্মারে গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চাঁদপুর গ্রিড স্টেশনের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপক রহমত উল্লাহ জানান, পাশের গ্রিড সাবস্টেশনের দায়িত্বে থাকা আনসাররা আগুন দেখে সঙ্গে সঙ্গে পিডিবির স্থানীয় সব লাইন বন্ধ করে দেন। একই সঙ্গে তাঁরা তাঁদের গ্রিড অফিসের অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ট্রান্সফর্মারটিতে গ্যাস ছুড়তে থাকেন। খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিস দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।