চাঁদপুরে পুরান বাজারে আকসিঞ্চক ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরান বাজার এলাকায় মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার আকস্মিক ভাঙন শুরু হয়েছে। মুহূর্তের মধ্যে নদীগর্ভে চলে গেছে শহররক্ষা বাঁধের প্রায় ১২০ মিটার এলাকা।
এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাজারসংলগ্ন পাঁচটি বসতঘর। ভাঙন আতঙ্কে স্থানীয় লোকজন ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া শুরু করেছেন।
বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নাসির চৌধুরী বলেন, আকসিঞ্চক এ ভাঙনে তাঁদের প্রায় ১০ লাখ টাকা মূল্যের দুটি গুদাম নদীতে চলে গেছে। বর্তমানে চরম হুমকির মধ্যে রয়েছে শতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন কলকারখানা। অনেকেই তাঁদের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান সরিয়ে নিতে শুরু করেছেন।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার (এসপি) আমির জাফরসহ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। পরে জেলা প্রশাসনের নির্দেশে সেখানে বালুর বস্তা ফেলা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের চাঁদপুর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী তোফায়েল হোসেন ভাঙনের কারণ হিসেবে প্রথম আলোকে জানান, মেঘনা নদীর তলদেশে ও ওপরে তীব্র ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়ে এ ভাঙন দেখা দেয়। বর্তমানে এ ভাঙনে সেখানে প্রায় ৪০ ফিট গভীরতা তৈরি হয়েছে।