চাঁদপুরে পুলিশ-বিএনপি পাল্টাপাল্টি ধাওয়া আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিএনপির সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে। গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শপথ চত্বরে এলে মিছিলে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। পরে পুলিশও ২০টি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।বিএনপির নেতা শেখ ফরিদ আহমেদ দাবি করেন, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ বোমা হামলা চালায়। এতে তাঁদের ৮-১০ জন কর্মী আহত হন।জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার সৈকদ শাহিন জানান, বিএনপির কর্মীরা ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা লাঠিপেটা করেন। এ ছাড়া কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোড়েন।