প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বুধবার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. আতাউর রহমান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। ২৯ মার্চ এ নির্বাচন হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান মেয়র নাছির উদ্দিন আহমেদকে ‘মুঠোফোন’ ও স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়াকে ‘জগ’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনে মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ৯৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।