চাঁদপুরে প্রাইভেট পড়ানোর অভিযোগে এক স্কুলশিক্ষক সাময়িক বরখাস্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাইভেট পড়ানোর অভিযোগে চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন।আক্তার হোসেন জানান, শিক্ষক মো. হারুনুর রশিদ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে গতকাল সোমবার সকালে পার্শ্ববর্তী ৪ নম্বর গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৩০ জন শিক্ষার্থীকে টাকার বিনিময়ে প্রাইভেট পড়াচ্ছিলেন। এ সময় তিনি তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। বিকেলে তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন। তবে গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আক্তার হোসেন বলেন, আজ মঙ্গলবার থেকে ওই শাস্তি কার্যকর করা হবে।