চাঁদপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শামছুন্নাহার পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ প্রমুখ।
টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নিচ্ছে। এগুলো হলো চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থা, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থা, ফেনী জেলা ক্রীড়া সংস্থা, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থা, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা, বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। উদ্বোধনী দিনে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা ১-০ গোলে জয়লাভ করে।