চাঁদপুরে বাস ও অটোরিকশা সংঘর্ষ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার ষোলঘর এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে গতকাল শনিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।আহত যাত্রীদের মধ্যে জান্নাত (৩৫), মোবারক (৪০), সুজিত (২০) ও আরিফুল ইসলাম (১৮) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কচুয়া থেকে ঈগল নামের একটি বাস গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের উদ্দেশে আসছিল। পথে ষোলঘর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও বাসটির সামনের চাকা পুকুরে পড়ে যায়। বাসটির পেছনের বেশির ভাগ অংশ পড়ে থাকে চাঁদপুর-কুমিল্লা সড়কে। এতে ওই সড়কে এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ ছিল। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।