চাঁদপুরে বিএনপি কার্যালয় ও আটটি দোকান ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বিএনপি কার্যালয়সহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। চাঁদপুর সদর উপজেলার দেবপুর এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মুখোশধারী একদল দুর্বৃত্ত ওই দিন রাতে মোটরসাইকেলে করে দেবপুর এলাকায় এসে স্থানীয় বিএনপি কার্যালয় ও আটটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায়। তবে এতে কেউ হতাহত হয়নি। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদের দাবি, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরাই এই হামলার ঘটনার সঙ্গে জড়িত।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত থানায় মামলা হয়নি।