প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন দলীয় সমর্থকেরা। দলের সাতজন নেতা-কর্মীকে সাংগঠনিক শাস্তি দেওয়ায় তাঁদের অনুসারীরা এ ভাঙচুর চালিয়েছেন বলে জানা গেছে। শাস্তিপ্রাপ্ত নেতাদের মধ্যে জেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান ভুঁইয়াকে দলের সব পদ থেকে অব্যাহতি, সহসভাপতি জসিম উদ্দিন খান, যুগ্ম সম্পাদক কাজী গোলাম মোস্তফা, মুনির চৌধুরী, রাফিউস শাহাদাত ও বিশেষ সম্পাদক শাহনেওয়াজকে সতর্কীকরণ ও সদস্য ইকবাল বিন বাশারকে দল থেকে বরখাস্ত করা হয়। গতকাল সোমবার বিএনপির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিকেল সাড়ে পাঁচটায় এ খবর ছড়িয়ে পড়লে শাস্তিপ্রাপ্ত নেতা-কর্মীদের সমর্থকেরা দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান।