চাঁদপুরে বিএনপির চার নেতা জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামলা ও জনসভার মঞ্চ ভাঙচুরের ঘটনায় চাঁদপুরে যুবদলের এক নেতার দায়ের করা মামলায় বিএনপির চার নেতাকে গতকাল রোববার জেলহাজতে পাঠিয়েছেন আদালত।নেতারা হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান, চাঁদপুর শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন ও শহর বিএনপির সাবেক যুগ্ম অহ্বায়ক রফিউস সাহাদাত্ ওয়াসিম পাটওয়ারী।শানু বেপারী নামের যুবদলের এক নেতার দায়ের করা মামলায় চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম মোজাম্মেল হকের আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করলে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির জনসভা উপলক্ষে তৈরি করা মঞ্চ গত শুক্রবার বিকেলে বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ভাঙচুর করেন। এ সময় হামলায় শানু বেপারীসহ পাঁচজন আহত হন। শুক্রবার রাতেই শানু বেপারী শফিকুর রহমান ভূঁইয়াসহ ১৯ জনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। রোববার দুপুরে আসামিদের মধ্যে ১৪ জন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত ১০ জনের জামিন মঞ্জুর করেন এবং ওই চারজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।