চাঁদপুরে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে এক হাজার ২০০ কৃষক-পরিবারকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সাখুয়া ইউনিয়নের বহরিয়া বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসাসেবা দেওয়া হয়।দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ) চাঁদপুরে তৃণমূল পর্যায়ে বিনা মূল্যে এই চিকিৎসা দেয়। এতে চিকিৎসাসেবা দেন জেবিএফএইচের চেয়ারম্যান জোনাইদ শফিক, ব্যবস্থাপনা পরিচালক ও লেপারোস্কোপিক সার্জন সরদার এ নাঈম, পরিচালক এস এম শহিদুল্লাহ, সার্জন এ এফ মহিউদ্দিন খান প্রমুখ।হাসপাতালের পরিচালক (প্রশাসন) মাহবুবুল আলম জানান, কৃষকের স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্ত্রীরোগ ২০০ জন, ব্যথা ২০০, শিশু ২৫০, মেডিসিন ২৫০, হূদরোগ ১০০ জন এবং নাক, কান ও গলার ২০০ জন রোগীকে চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়। ব্লাড সুগার পরীক্ষা ও ব্লাড গ্রুপিং করা হয়।