চাঁদপুরে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা ও বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছেন। ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় দুই মাস মাছ ধরার ওপর সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে।নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম থেকে মাছ ধরে তা দেশের বিভিন্ন স্থানে পাচার হচ্ছে—এমন খবরের পরিপ্রেক্ষিতে কোস্টগার্ডের সদস্যরা সম্প্রতি তাঁদের অভিযান জোরদার করেছেন। শনিবার রাত আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত এমনই এক অভিযানে তাঁরা দুটি ইঞ্জিনচালিত নৌকাসহ ১০০ মণ জাটকা ও ৮০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন। চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম সীমানায় এ অভিযান পরিচালনা করেন কোস্টগার্ডের স্থানীয় কমান্ডার লে. জহুরুল হক।অভিযানে দুই নদীর মোহনায় অবৈধভাবে মাছধরা অবস্থায় এসব কারেন্ট জাল ও কালীগঞ্জ থেকে মাওয়াগামী ইঞ্জিনচালিত দুটি নৌকায় তল্লাশি চালিয়ে জাটকা আটক করা হয়। পরে দুপুরে জাটকাগুলো জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত ও কোস্টগার্ড কর্মকর্তার উপস্থিতিতে মাদ্রাসার এতিমদের মধ্যে বিতরণ করা হয়। আটক করা জাল, জাটকা ও নৌকার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা।