চাঁদপুরে বুধবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ২৯ মে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়।
আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির নেতা-কর্মীরা আলোচনা করে এ সিদ্ধান্ত নেন। চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।