চাঁদপুরে বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র দুই হাজার টাকার বিনিময়ে চাঁদপুরে আবুল বাশার চৌধুরী (৭০) নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন আবদুল মালেক (৩২) নামের এক নেশাখোর যুবক। গত শুক্রবার সকাল ১০টায় শহরের বাবুরহাট বাজার এলাকা থেকে চাঁদপুর মডেল থানার পুলিশ তাঁকে সন্দেহজনকভাবে আটক করলে পুলিশের কাছ থেকে এ তথ্য জানা যায়।মামলার আইও ও থানার এসআই মহিউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে আবুল বাশার বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আবদুল মালেক ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তিনি ওই বৃদ্ধর কলা কেটে হত্যা করেন। চাঁদপুর পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের শিলন্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আবুল বাশার মৈশাদী ইউনিয়নের কর আদায়কারী হিসেবে কর্মরত ছিলেন।