চাঁদপুরে ব্যতিক্রমী ইলিশ উৎসব শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ব্যতিক্রমী ইলিশ উৎসব। স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, ইলিশ নিয়ে ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও গণসংগীতের আসর দিয়ে সাজানো হয়েছে এই উৎসব। বেলা ১১টার দিকে চাঁদপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আমির জাফর, জেলা মৎস্য কর্মকর্তা রতন দত্ত। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ এই উৎসবের আয়োজন করেছে। সংগঠনের মহাসচিব মো. হারুন অর রশিদ প্রথম আলোকে জানান, তাঁরা চার বছর ধরে ইলিশ উৎসবের আয়োজন করে আসছেন। অন্যান্য বছর সপ্তাহব্যাপী চলত এই উৎসব। এবার উৎসবে চাঁদপুরের ১৫ গুণীজনকে চতুরঙ্গ পদক দেওয়া হচ্ছে।