চাঁদপুরে মনসুর উদ্দীন কলেজ পরিদর্শনে ব্যবসায়ী নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা গতকাল শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দীন মহিলা কলেজ পরিদর্শন করেন।এই উপলক্ষে গতকাল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়। এ সময় বক্তব্য দেন এ কে আজাদ, এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন, পরিচালক হেলাল উদ্দিন, এবিসি লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদিনসহ অন্যরা। তাঁরা ২০১০ সালে প্রতিষ্ঠিত এই কলেজের উন্নয়নে সহযোগিতা করার আশ্বাস দেন। পরে ব্যবসায়ী নেতারা সচিব গোলাম হোসেনের বাবা রফিউদ্দিন মিয়ার কবর জিয়ারত করেন।