চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো ডুবি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মোলহেড এলাকার মেঘনা নদীতে গতকাল রোববার দুই হাজার ২০০ বস্তা সিমেন্টসহ এমভি আকিম নামের একটি কার্গো ডুবে গেছে। কার্গোর শ্রমিক আয়ুব আলী জানান, কার্গোটি সোনারগাঁয়ের মেঘনা সেতুর কাছ থেকে সিমেন্ট ভর্তি করে সকালে চাঁদপুরের উদ্দেশে রওনা করে। বেলা দুইটার দিকে মোলহেড এলাকায় প্রবল বাতাসে কার্গোটি ডুবে যায়।এ সময় কার্গো থেকে বের হতে গিয়ে তিন শ্রমিক আহত হন। তবে তাঁরা তীরে উঠতে সক্ষম হন। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বদরুদ্দোজা গতকাল দুপুরে বলেন, কার্গোটির অবস্থান শনাক্ত করা হয়েছে। তবে উদ্ধারকাজ করার মতো প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের কাছে নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে।