চাঁদপুরে মেঘনায় নয়টি বালুবাহী বলগেট আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের মেঘনা নদীতে নয়টি বালুবাহী বলগেট আটক করেছে কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার রাত নয়টায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে বলগেটগুলো আটক করে। অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ক. মো. জহিরুল ইসলাম। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেক বলগেট মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রকিবুল ইসলাম। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. ক. মো. জহিরুল ইসলাম জানান, ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সন্ধ্যার পর থেকে নদীতে যেকোনো ধরনের বলগেট চলাচল নিষিদ্ধ করা হয়েছে।