চাঁদপুরে যুবদল সভাপতিসহ ১২ জন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় চাঁদপুর জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশনসহ ১২ নেতা-কর্মীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসরুর সালেকীন জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা এলাকায় ট্রাকে অগ্নিসংযোগ করে চালক, দুই ব্যবসায়ীসহ তিনজনকে হত্যা এবং শহরের চিত্রলেখা এলাকায় পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১২ নেতা-কর্মীকে আসামি করে পুলিশ দুটি মামলা করে।