চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বুধবার রাতে একটি নৌকা ডুবে যায়। এতে নৌকার মাঝি হাসিম খান (৭০) মারা যান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে হুলারহাটগামী এমভি আল ওয়ালিদ নামের লঞ্চটি ডাকাতিয়া নদীর ভুঁইয়ার ঘাট এলাকায় একটি নৌকাকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও লঞ্চের ধাক্কায় নৌকার মাঝি আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। তাঁর বাড়ি শরীয়তপুরের তারাবুনিয়ায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে।