চাঁদপুরে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমশুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের অরুণ নন্দী সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে এক সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকালে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। বিকেলে চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর সাঁতার প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম ব্যাচে জেলা শহরের আট থেকে ৫০ বছর বয়সী ৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

সাঁতার প্রশিক্ষণ ও প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক মো. আলী পাঠান জানান, জনপ্রতি এক হাজার ৫০ টাকায় এই সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় চাঁদপুর জেলা সাঁতার পরিষদ এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে।

চাঁদপুর সাঁতার পরিষদের সভাপতি কাজী শাহাদাত প্রথম আলোকে জানান, ১২ জন নারী ও পুরুষ প্রশিক্ষক এখন থেকে নিয়মিত অরুণ নন্দী সুইমিংপুলে সাঁতার প্রশিক্ষণ দেবেন।