চাঁদপুরে সাত কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কাউন্সিলর ও সংরক্ষিতÿকাউন্সিলর পদের সাত প্রার্থীকে নয় হাজার নয় শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাসির উদ্দিন সারোয়ার তাঁদের এ জরিমানা করেন।

সূত্র জানায়, দেয়ালে রঙিন পোস্টার লাগানোর দায়ে এই কাউন্সিলর প্রার্থীদের জরিমানা করা হয়। তাঁদের মধ্যে পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাবুল মিয়া, এক নম্বর ওয়ার্ডের আবু জাফর সরকার, চার নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেন ও পাঁচ নম্বর ওয়ার্ডের তাজের আহম্মেদকে দেড় হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তিন নম্বর ওয়ার্ডের প্রার্থী জহিরুল ইসলাম ঢালী ও মনির হোসেনকে ১২০০ টাকা করে মোট দুই হাজার চার শ টাকা এবং এক নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হালিমা বেগমকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ছেংগারচর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মফিজুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।