চাঁদপুরে সাত দিনের ইলিশ উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে সপ্তাহব্যাপী সপ্তম ইলিশ উৎসব শুরু হয়েছে। ইলিশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে জেলার সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গের আয়োজনে গতকাল মঙ্গলবার থেকে এই উৎসব শুরু হয়।
শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিকেল চারটায় শোভাযাত্রার পর উৎসব উদ্বোধন করেন পুলিশ সুপার শামছুন্নাহার।
উৎসবের বিভিন্ন দিনে থাকছে ইলিশবিষয়ক বিতর্ক, গোলটেবিল বৈঠক, ইলিশ রান্না, ছবি আঁকা ও নদীর পাড়ে ঘুড্ডি প্রতিযোগিতাসহ নানান আয়োজন। ৭ সেপ্টেম্বর পুরস্কার বিতরণের মাধ্যমে এই উৎসব শেষ হবে।