প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের কচুয়া উপজেলায় হরতাল চলাকালে হামলা-ভাঙচুরের অভিযোগে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মাদ্রাসার শিক্ষক জসিম উদ্দিন, ছাত্র আবু বকর ও সোহেল রানা এবং ওমর ফারুক, সাফার উল্লাহ, খোরশেদ আলম মজুমদার, কাউসার আহমেদ খোকন। এ ছাড়া আবদুল মালেক নামের আরও একজনকে আটক করা হয়। পরে অসুস্থতার কারণে তাঁকে ছেড়ে দেওয়া হয়।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর জানান, হামলা ও ভাঙচুরের অভিযোগে সোমবার রাত ১০টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইনের নেতৃত্বে কচুয়া থানার পুলিশ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। গতকাল তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।