চাঁদপুরে স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরে মুন্নী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার শহরের বড় স্টেশন এলাকার যমুনা রোড টিলা বাড়ির নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

মুন্নী যমুনা রোড টিলা বাড়ির বাসিন্দা মৃত মানিক মুন্সীর মেয়ে। সে শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

এলাকার কয়েকজন বাসিন্দার অভিযোগ, মুন্নী স্থানীয় বড় স্টেশন এলাকার ‘রশিদ আবাসিক বোর্ডিংয়ে’ আসা-যাওয়া করত। মুন্নীকে শুক্রবার দুপুরে ওই বোর্ডিংয়ে শারীরিক নির্যাতনের পর হত্যা করা হয়।পরে মুন্নীর লাশ তার বাড়িতে এনে রাখা হয়।কিন্তু এটাকে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। ঘটনার পর পুলিশকে না জানিয়ে তার লাশ সএলাকার মাতাব্বররা সমঝোতার মাধ্যমে দাফনের প্রস্তুতি নেন।