চাঁদপুরে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে এক তরুণীকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার চাঁদপুরের অতিরিক্ত দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহির আলী এ রায় দেন।মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা গ্রামের শাহ আলম এবং শরীয়তপুরের গোসাইরহাটের আবুল কালাম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাঁরা হলেন এনায়েতুল্লাহ ও হায়াতুল্লাহ।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২২ জুলাই শেফালী আক্তার বিয়ের আসর থেকে পালিয়ে তাঁর প্রেমিক ঈশানবালা গ্রামের শাহ আলমের কাছে চলে আসেন। ২৩ জুলাই মেঘনা নদীর পাড়ে শেফালীর লাশ পাওয়া যায়।