চাঁদপুরে হামলার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে গত শুক্রবার বিএনপির একাংশের হামলায় দলের অপর অংশের পাঁচজন আহত হওয়ার ঘটনায় চাঁদপুর মডেল থানায় মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুল কাইয়ুম জানান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়াসহ ১৮ জনকে আসামি করে ওই দিন রাতে মামলাটি করেন আহত শানু ব্যাপারী। এ মামলায় পুলিশ জুবায়ের আহমেদ, শাহজাহান খলিফা ও আবদুল কাদের নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।