চাঁদপুরে ১০ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া দম্পতির করোনা পজিটিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর শহরের চিত্রলেখা এলাকায় করোনা উপসর্গ নিয়ে ১০ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া বৃদ্ধ দম্পতিসহ নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন বলেন, ১০ ঘণ্টার ব্যবধানে মারা যাওয়া বৃদ্ধ দম্পতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ছাড়া নতুন করে শহরে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নতুন করে আক্রান্ত মমিনপাড়া এলাকায় চাঁদপুর জেলা পরিষদের একজন কর্মকর্তা, তাঁর স্ত্রী ও তাঁদের ছোট ছোট চার ছেলেমেয়ে, জোড়পুকুর পাড় এলাকার একজন, বিপণিবাগ এলাকার একজন, স্টেডিয়াম রোড এলাকার একজন ও বেগম মসজিদ এলাকার একজন।

এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪। মৃতের সংখ্যা বেড়ে হলো ৮।