চাঁদপুরে ১০ হাজার নারী পুরুষের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫ ইউনিয়নের অসহায় প্রায় ১০ হাজার নারী-পুরুষের মাঝে জাকাতের শাড়ি, লুঙ্গি বিতরণ করেছে ফরিদগঞ্জের আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন। গত শুক্রবার থেকে এ কাপড় বিতরণ শুরু হয়ে গতকাল রোববার শেষ হয়েছে। আম্বিয়া ইউনুছ ফাইন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শিল্পপতি মোতাহার হোসেন পাটওয়ারী গত তিন দিন এলাকায় উপস্থিত থেকে এ কাপড় বিতরণ করেন।