চাঁদপুরে ১২ মণ জাটকা আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা থেকে সুরেশ্বরগামী ‘এমভি কেয়া-১’ নামের লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এগুলো শহরের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. মো. জহুরুল হক জানান, বৃহস্পতিবার রাত ১২টার পরপরই চাঁদপুরের মেঘনা নদীর মোহনা অতিক্রম করার সময় লঞ্চটিতে অভিযান চালিয়ে ওই জাটকা আটক করা হয়। তবে কেউ আটক হয়নি। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ ও এপ্রিল—দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।