চাঁদপুরে ১৫ পুলিশ সদস্যসহ ৪৪ জন করোনা পজিটিভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে ১৫ পুলিশ সদস্যসহ নতুন করে ৪৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আজ শনিবার চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, আজ তাঁরা মোট ৯৮ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পেয়েছেন। তার মধ্যে ৪৪ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। চাঁদপুর সদরের ২৬ জন, মতলব দক্ষিণের ১৫ এবং হাজীগঞ্জ, শাহরাস্তি ও ফরিদগঞ্জের ১ জন করে। মোট ৪৪ জনের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন। তাঁরা সবাই চাঁদপুর মডেল থানায় কর্মরত। তাঁদের মধ্যে একজন সহকারী উপরিদর্শক (এএসআই)। বাকিরা পুলিশ কনস্টেবল।
এ নিয়ে চাঁদপুরে মোট করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫৫৬। জেলা থেকে এ পর্যন্ত যেসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, তার মধ্যে ৭৬৬টির প্রতিবেদন এখনো আসেনি।