চাঁদপুরে ১৮ মণ জাটকা জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোস্টগার্ডের সদস্যরা চাঁদপুরের মেঘনা নদী দিয়ে চলাচলকারী দুটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ১৮ মণ জাটকা উদ্ধার করেছেন। আটক করা জাটকা গতকাল মঙ্গলবার দুপুরে গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়। কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজা জানান, সোমবার রাত দেড়টার দিকে এমভি জামাল-১ লঞ্চে পরিত্যক্ত অবস্থায় ছয় মণ জাটকা উদ্ধার করা হয়। এরপর রাত তিনটার দিকে এমভি কর্ণফুলী লঞ্চে তল্লাশি চালিয়ে আরও ১২ মণ জাটকা উদ্ধার করা হয়।