চাঁদপুরে ২৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ষাটনল এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নয়টি ড্রেজারসহ (খননযন্ত্র) ২৫ জনকে আটক করেছেন।
গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে ২৩ জনকে আদালত তিন মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আর দুজন অসুস্থ থাকায় তাঁদের বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আটক হওয়া ব্যক্তিরা গজারিয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আসা বালুর ব্যবসায়ী।
গতকাল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত ষাটনল এলাকার নদীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান চালানো হয়। এর নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুল ইসলাম।