চাঁদপুরে ২৮ মণ জাটকা উদ্ধার ১০ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২৮ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। এ সময় নদীতে জাটকা শিকারে ব্যস্ত ১০ জেলেকে আটক ও কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ড।গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের দুটি দল চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ এমভি কর্ণফুলী-৩ ও এমভি নাজমা খানের ভেতরে অভিযান চালিয়ে ড্রামে লুকিয়ে রাখা ২৮ মণ জাটকা উদ্ধার করে।এ সময় মেঘনা নদীতে জাটকা ধরার সময় ১০ জেলে, ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার নৌকা আটক করা হয়।এসব জাটকা ও জাল জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ ১০ জন জেলেকে দুই মাসের সাজা দেন।