চাঁদপুরে ৩ ব্যক্তির যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে এক যুবককে হত্যার দায়ে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোতাহির আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: বাবুল শেখ (৩২), আবদুল কাদের (৩৫) ও ইউসুফ শেখ (৩৩)। তাঁরা সবাই পলাতক। রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইদুল ইসলাম বলেন, ২০০১ সালের ৮ জানুয়ারি রাতে চাঁদপুর শহরের কোড়ালিয় নিবাসী মো. আমিনকে (২০) পূর্বশত্রুতার জের ধরে ওই ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় আমিনের মা শাহানারা বেগম ঘটনার পরদিন চাঁদপুর মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শামছুল আলম পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে গতকাল ওই রায় দেন।