চাঁদপুরে ৩০ মণ জাটকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মেঘনায় উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা উদ্ধার করেছে। রোববার রাত আড়াইটায় ভোলা থেকে ঢাকাগামী এমভি বন্ধন নামের ওই লঞ্চ থেকে পাঁচটি ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় এসব জাটকা উদ্ধার করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম জানান, উদ্ধার করা জাটকা আজ সোমবার (গতকাল) বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।