চাঁদপুরের ইলিশের মেলা ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলিশের বিভিন্ন পদের রান্না নিয়ে ২৭ জানুয়ারি শুক্রবার ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার-২-এ ইলিশ মেলার আয়োজন করা হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের সহায়তায় চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলাটি বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এ ছাড়া চাঁদপুরের ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে ১২০ পৃষ্ঠার একটি প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে। এরপর চাঁদপুরের শিল্পীদের নিয়ে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরকে ব্র্যান্ডিং করতে এই মেলার আয়োজন করা হয়েছে।