চাঁদপুরের ছেঙ্গারচরে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান জানান, ছেঙ্গারচর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিকিরচর ও আদুরভিটি গ্রামবাসীর মধ্যে সাংঘর্ষিক অবস্থা বিরাজ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল থেকে এ ব্যাপারে মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়েছে।