চাঁদপুরের মেঘনায় তিনটি ড্রেজার ও ১২ নৌযান আটক
অবৈধভাবে বালু উত্তোলনের অভি-যোগে চাঁদপুরের মেঘনা নদী থেকে তিনটি ড্রেজার ও ১২টি বালু বহনকারী নৌযান আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথভাবে ওই অভিযান চালায়।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর শাহীন খানের নেতৃত্বে ম্যাজিস্ট্রেট শামিমুল হক ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার খাজা মাসুম মেঘনার সাখুয়া এলাকায় এ অভিযান চালান।ইউএনও জানান, সরকারি নির্দেশ অমান্য করে সেলিম খান এন্টারপ্রাইজের লোকজন কয়েকটি ড্রেজার দিয়ে মেঘনা নদী থেকে বালু তুলে আসছিল। ম্যাজিস্ট্রেট শামিমুল হক বলেন, ‘আটক করা নৌযানগুলো আমরা সর্বোচ্চ ৪৫ ও সর্বনিম্ন পাঁচ হাজার টাকা জরিমানা করি। সাকল্যে দুই লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।সেলিম খান এন্টারপ্রাইজ পাঁচ মাসের অনুমতি নিয়ে প্রায় তিন বছর ধরে চাঁদপুরের মেঘনা নদী থেকে অপরিকল্পিতভাবে একাধিক ড্রেজার দিয়ে বালু তুলছে। এতে সাখুয়া এলাকায় ব্যাপক নদীভাঙনসহ পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।